[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

পাংশায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু: প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেয়ার: https://www.timebulletin24.com/news/1ggw6o

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীর পাংশা উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত জামির বিশ্বাস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত জামির বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে। এদিকে তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয় এবং প্রতিপক্ষের বেশ কিছু বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট ও পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামির বিশ্বাসসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জামির বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।

জামির বিশ্বাসের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে নিহতের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় আহত আরও দুজন এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত হওয়ার পর কিছু বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন