
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার ২ নং দাদশী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখের সুদক্ষ নেতৃত্বে অত্র এলাকায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভিডিও বার্তায় চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ তাঁর ইউনিয়নের সাধারণ জনগণের উদ্দেশ্যে অত্যন্ত ইতিবাচক ও আশাবাদী বক্তব্য পেশ করেছেন। তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই তাঁর মূল লক্ষ্য। জনগণের দেওয়া পবিত্র আমানতের সঠিক মর্যাদা রক্ষা করে তিনি একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন গঠনে বদ্ধপরিকর। চেয়ারম্যান বলেন, “জনগণের আস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমি দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি সকল সুযোগ-সুবিধা যেন প্রকৃত সুফলভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা হচ্ছে। দাদশী ইউনিয়নকে একটি বৈষম্যহীন এবং স্বনির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি।” ইতিমধ্যেই দাদশী ইউনিয়নে তাঁর স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে। এলাকার সাধারণ মানুষও তাদের সুখে-দুঃখে প্রিয় চেয়ারম্যানকে পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট। তৃণমূল মানুষের আশা, মোঃ দেলোয়ার শেখের হাত ধরে আগামী দিনে দাদশী ইউনিয়ন পরিষদ রাজবাড়ী জেলার মধ্যে একটি মডেল ইউনিয়নে পরিণত হবে।
প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ