নিজস্ব প্রতিবেদক, ঢাকা | আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৩৬
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর বনানীতে অবস্থিত তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছবি সংগৃহীত
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। তবে পরোয়ানায় মামলার অভিযোগের বিস্তারিত উল্লেখ না থাকায় তাৎক্ষণিকভাবে অভিযোগের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাজেদুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়। সংশ্লিষ্ট মামলার বিস্তারিত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি মাহবুবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে সাজেদুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।