[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শেয়ার: https://www.timebulletin24.com/news/hg93i5

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর থানার গোপীনাথদিয়া এলাকায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আরজু শেখ (৩৫)। সে রাজবাড়ী সদর থানার আলাদিপুর গ্রামের মৃত মেজেক শেখের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার গোপীনাথদিয়া এলাকার শহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় আরজু শেখের দেহ তল্লাশি করে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন