[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার: https://www.timebulletin24.com/news/3zmg71

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর থানা এলাকা থেকে একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুক্তার মৃধা (৪২)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল বুধবার (২৪ জুন) দুপুরে সদর থানার বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুক্তার ওই এলাকার আজাহার মৃধার ছেলে। র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুক্তার মৃধার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২০২২ সালের একটি মাদক মামলায় ১ বছর এবং ২০১৯ সালের অন্য একটি মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। রায় হওয়ার পর থেকেই সে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাজার ভয়ে পালিয়ে বেড়ানোর কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন