[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি মহাখালী থেকে গ্রেফতার

শেয়ার: https://www.timebulletin24.com/news/1g1v66

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর থানা এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলার প্রধান আসামি মুরাদ জং (২৫)-কে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২৬ জুন রাতে র‌্যাব-১০ ও র‌্যাব-২ এর একটি যৌথ দল ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুরাদ জং রাজবাড়ী সদর থানার খানখানাপুর ঢেকিগাঁড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে। র‌্যাব জানায়, গত ৩ এপ্রিল রাতে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় মুরাদ জং ও তার সহযোগীরা সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করলে কনস্টেবল মোঃ জুয়েল তাদের নিয়ম অনুযায়ী অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা কনস্টেবল জুয়েলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে এবং সরকারি কাজে বাধা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় মহাখালী থেকে মূল আসামি মুরাদকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-১০ এর মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন