[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেয়ার: https://www.timebulletin24.com/news/b4xuzv

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গত শুক্রবার (২৬ জুন) রাজবাড়ী সদর থানাধীন মিজানপুর ইউনিয়নের কালিনগর এলাকার আলম স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর মন্ডল ওই গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কালিনগর এলাকায় অভিযান চালান। এ সময় জাহাঙ্গীর মন্ডলকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন