[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

বালিয়াকান্দিতে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের র‌্যালি ও বৃক্ষরোপণ

শেয়ার: https://www.timebulletin24.com/news/3dtmmz

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং পরিবেশ সুরক্ষার প্রত্যয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১:৩০ মিনিটে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের লুইস প্রজেক্টের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচীর শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলা গেট চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় “একটি গাছ একটি প্রাণ- সবুজ হোক বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী দাস এবং সহকারী প্রধান শিক্ষক সৈব্যা সমাদ্দারের নেতৃত্বে কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, অখিল কুন্ডু, আব্দুর রহমান, সাজেদা ইদ্রিস ও পলাশ প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন প্রজন্মকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন