[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে জেলা পুলিশের প্যারেড ও কল্যাণ সভা: ৪০ যাত্রীর প্রাণ বাঁচানো ৩ পুলিশ পুরস্কৃত

শেয়ার: https://www.timebulletin24.com/news/pxpvxf

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুন সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। প্যারেড শেষে ভালো পোশাক ও দক্ষতার জন্য তিনি ফোর্সদের পুরস্কৃত করেন। পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের নির্দেশ দেন পুলিশ সুপার। একই সাথে পেশাদারিত্ব ও ভালো আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কর্মদক্ষতার ভিত্তিতে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলামকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে ক্রেস্ট এবং সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

গত ৫ জুন দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া ‘এসবি সুপার ডিলাক্স’ বাসের ৪০ জন যাত্রীকে নিয়ম মেনে আগেভাগেই নামিয়ে দিয়ে প্রাণ বাঁচানোর জন্য নৌ পুলিশের এসআই মোঃ আবুজার গিফারী, কনস্টেবল মোঃ শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে বিশেষ নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক অপরাধ নিবারণে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন