
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর ৪নং ওয়ার্ডে গবাদি পশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ও ফ্রি ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত চিকিৎসা ও টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নিরুপমা রায়। এলাকার খামারি ও সাধারণ মানুষ বিনামূল্যে এই টিকা ও উন্নত ভেটেরিনারি চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গবাদি পশুর মরণব্যাধি এই রোগ প্রতিরোধে এবং খামারিদের অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করতে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ