[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও সচেতনতা র‍্যালি

শেয়ার: https://www.timebulletin24.com/news/mk15gd

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

দেশজুড়ে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে গোয়ালন্দের দৌলতদিয়া মডেল হাইস্কুলে বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুন দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এরই ধারাবাহিকতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক একটি র‍্যালি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। “Save Nature, Save Humanity” সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে র‍্যালিতে অংশ নিতে দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহম্মদ সহিদুল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসানসহ সকল সহকারী শিক্ষক মণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন