[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

গোয়ালন্দঘাটে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন উদ্ধার

শেয়ার: https://www.timebulletin24.com/news/45gqm7

উদ্ধার নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাতে দৌলতদিয়া ঘাট এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ৯টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া বাজারস্থ দুর্গা মন্দিরের সামনের পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় ৪.৮ গ্রাম ওজনের ৪৮ পুরিয়া হেরোইনসহ মোঃ গোল মাদন শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোল মাদন পাবনার আমিনপুর থানার চর কল্যাণপুর গ্রামের মৃত মানিক শেখের ছেলে। এর ঠিক ১৫ মিনিট পর, রাত সাড়ে ৯টার দিকে অপর একটি টিম নিয়ে দৌলতদিয়া ৪নং ফেরী ঘাট সংলগ্ন মাইনউদ্দিন সরদারের চায়ের দোকানের সামনে অভিযান চালান এসআই (নিঃ) রবিউল ইসলাম। সেখান থেকে ৭ গ্রাম ওজনের ৭০ পুরিয়া হেরোইনসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মানিকগঞ্জের ঘিওর থানার কুসতা বন্দর এলাকার মোঃ আমিনুর রহমানের ছেলে তুহিন মিয়া (৩২) এবং একই থানার গোলাপ নগর এলাকার মৃত সাগর মিয়ার ছেলে তারেক হাসান (২৩)। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন