[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

শেয়ার: https://www.timebulletin24.com/news/j14bdh

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় কৃষির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ। গত বছরের ২৪ সেপ্টেম্বর বালিয়াকান্দিতে যোগদানের পর থেকেই তিনি স্থানীয় কৃষকদের ভাগ্যবদল এবং এলাকার সার্বিক কৃষি খাতকে এগিয়ে নিতে নানামুখী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তির ওপর নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বাড়াতে তার উদ্যোগে উপজেলায় সফলভাবে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি মেলা’র উদ্বোধন ও আয়োজন করা হয়েছে। এছাড়া সরকারের দেওয়া বিভিন্ন কৃষি প্রণোদনা ও উপকরণ প্রকৃত কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি অত্যন্ত স্বচ্ছতা ও সক্রিয়তার সাথে দায়িত্ব পালন করছেন। তার এই আন্তরিক ও কৃষকবান্ধব কার্যক্রমের ফলে এলাকার সাধারণ চাষিরা আধুনিক চাষাবাদের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছেন। বালিয়াকান্দি উপজেলার কৃষির এই ইতিবাচক ধারা বজায় রাখতে এবং যেকোনো দাপ্তরিক প্রয়োজনে ০১৭১৮৮৮৪৬৬৯ অথবা ০২৪৭৮৮০৯৪১১ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। স্থানীয় কৃষকদের মতে, সঠিক দিকনির্দেশনা ও সরকারি সহায়তার সুষম বণ্টনের মাধ্যমে কৃষিবিদ রতন কুমার ঘোষ বালিয়াকান্দির কৃষি খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করছেন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন