[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

গোয়ালন্দে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

শেয়ার: https://www.timebulletin24.com/news/px1hvo

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

১ জুলাই ২০২৬ খ্রি. তারিখে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোপা আমন এবং অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে উচ্চ ফলনশীল ধান বীজ ও সার তুলে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান এবং গোয়ালন্দ ঘাট থানার (তদন্ত) কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দার।

এ সময় বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঠিক নিয়মে এই বীজ ও সার ব্যবহার করে কৃষকরা রোপা আমনের বাম্পার ফলন ঘরে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন