[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে ৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেয়ার: https://www.timebulletin24.com/news/xbowjw

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) দুপুরে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম রাজবাড়ী সদর থানাধীন কামালদিয়া এলাকার জনৈক উজিরের বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সন্দেহভাজন হিসেবে মোঃ শিহাব (২৪) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত শিহাব রাজবাড়ী সদর থানার কামালদিয়া গ্রামের মোঃ জালাল শেখের ছেলে। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আনিচুজ্জামান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মাদক নির্মূলে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন