[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

বন্যাকান্দি বাজারে নাট্য শিল্পী মরহুম আব্দুস সামাদের স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার: https://www.timebulletin24.com/news/zcvbyx

বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন বন্যাকান্দি বাজারস্থ স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর অন্যতম সদস্য, কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের কৃতি সন্তান প্রখ্যাত নাট্য অভিনেতা মরহুম আব্দুস সামাদ স্বরনে এক স্বরন সভা ও দোয়া মাহফিল ০২ জুন-২০২৬, রোজ বৃহস্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় বন্যাকান্দি বাজারে অনুষ্ঠিত হয়েছে । জনাব আব্দুস ছালাম শেখের সঞ্চালনায় বন্যাকান্দি বাজারস্থ স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত স্বরনসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী আকন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ আব্দুল্লাহ , মরহুম আব্দুস সামাদের শেখের জন্য দোয়া ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ঝাঐল চাদপুরর শ্রী মনোরঞ্জন দাস,রসুলপুর গ্রামের জনাব হায়দার আলী মেম্বর, ধলেশ্বর গ্রামের জনাব সামচুল আলম মেম্বর, শাহবাজপুর গ্রামের মরহুমের বড় ভাই মোঃ মোকাদ্দেশ শেখ, মনিরপুর গ্রামের জনাব তাজমুল হাসান দুলাল, জনাব আব্দুস সবুর খান প্রমুখ। প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন বন্যাকান্দি আলীম মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী মাওঃ নিজাম উদ্দীন এবং দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল লতিফ ক্বারী সাহেব। অনুষ্ঠানে কিংবদন্তি নাট্য অভিনেতা আঃ সামাদ শেখের স্বরনে স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর পক্ষ হতে মরহুম আব্দুস সামাদের ছেলের হাতে মরোনত্তোর ক্রেষ্ট তুলে দেওয়া হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে খাবার প্যাকেট বিতরন করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন