[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

ঢাকা-খুলনা মহাসড়কে ফিরল স্বস্তি: সন্ত্রাসমুক্ত যাতায়াতে হাইওয়ে পুলিশের সাফল্য

শেয়ার: https://www.timebulletin24.com/news/1iq94f

নাজমুল হোসেন, রাজবাড়ী

দীর্ঘ দেড় যুগ ধরে অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর থেকে দৌলতদিয়া পর্যন্ত এলাকা এখন অনেকটাই নিরাপদ। মহাসড়কের বিশেষ পয়েন্টগুলোতে নিয়মিত টহল, কঠোর চেকপোস্ট এবং নজরদারি বাড়ানোর ফলে যাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের আতঙ্ক দূর হয়েছে। আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদের যোগদানের পর থেকেই মহাসড়কের চিত্র বদলে যেতে শুরু করে। তার নেতৃত্বে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পাশাপাশি তিন চাকার অবৈধ যানবাহন (নসিমন, করিমন) রোধ, যানজট নিরসন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে সড়কে শৃঙ্খলা ফিরেছে। বিশেষ করে, দৌলতদিয়ার ফেরিঘাটে বাস ডুবির মতো বড় দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের নিরলস উদ্ধার তৎপরতা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। তবে ভালো কাজের পাশাপাশি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্বার্থান্বেষী মহলের অসৎ উদ্দেশ্য পূরণ না হওয়ায় এবং তাদের অবৈধ সুবিধা না দেওয়ায় এই অপপ্রচার চালানো হচ্ছে। আহলাদীপুর হাইওয়ে পুলিশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ প্রসঙ্গে ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, “মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পেশাগত দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমি সবসময় আপসহীন। যতদিন হাইওয়ে পুলিশে আছি, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আমি জিরো টলারেন্স নীতিতেই কাজ করে যাব।”

তথ্যসূত্র: তারিখ ১৩/০৭/২০২৬ইং নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন