, ,

, ,

হোম খবর

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম

শেয়ার: https://www.timebulletin24.com/news/c02tqp

মোঃ সুজন আহমেদ স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম । তাঁর এই দায়িত্বপ্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গৌরবজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং মানবাধিকার সংরক্ষণে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও জনবান্ধব সেবার মাধ্যমে পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু ইতোমধ্যেই দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

01713864045

তাঁর নতুন দায়িত্ব সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আরও কার্যকর, সুসংগঠিত ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিতকরণ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং সেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের বিকল্প নেই। নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, অপরাধ প্রতিরোধ এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আধুনিক তদন্ত পদ্ধতির উন্নয়ন, জবাবদিহিমূলক পুলিশিং এবং সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন এই দায়িত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন