
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ১৪ থেকে ২০ গ্রেডের বিভিন্ন অসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯টি ক্যাটাগরিতে মোট ১৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ জুলাই ২০২৬ রাত ১২টা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইমাম, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ড্রাফটসম্যান, কার্পেন্টার, কমিউনিকেশন টেকনিশিয়ান, মিডওয়াইফ, সহকারী ওবিএম ড্রাইভার, ক্যাটালগার, ইলেকট্রিশিয়ান, সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান, টেইলর, লস্কর, অফিস সহায়ক, বাবুর্চি, মেসওয়েটার, মালী এবং পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেওয়া হবে।
পদভেদে বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৪ থেকে ২০ গ্রেডে। সর্বোচ্চ বেতন স্কেল ১০,২০০–২৪,৬৮০ টাকা এবং সর্বনিম্ন ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৮ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিবাহিত ও অবিবাহিত—উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফি ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ১৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিজিবির নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে নিবন্ধন ও আবেদন সম্পন্ন করতে হবে। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।