, ,

, ,

হোম খবর

খুলনা বিভাগে ন্যস্ত হলেন গোয়ালন্দের ইউএনও সাথী দাস

শেয়ার: https://www.timebulletin24.com/news/qpprfe

নাজমুল হোসেন, রাজবাড়ী।


বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ও রাজবাড়ীর গোয়ালন্দের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ সাথী দাসকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

গত ১৬ জুলাই ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমাল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার পদায়ন নিশ্চিত করতে তাঁর ন্যস্তকৃত বিভাগে পদায়নের পর নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিয়রের (সিআরপিসি) ১৮৯৮-এর ধারা ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তিনি ২০২৫ সালের ৩০ অক্টোবর গোয়ালন্দ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব পালনকালে পদ্মা নদীর ভাঙন পরিস্থিতি মোকাবিলা, সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, মাদক ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হন। তাঁর বদলির খবরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গোয়ালন্দ উপজেলায় নতুন ইউএনও হিসেবে কে আসছেন, সে বিষয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ী।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন