, ,

, ,

হোম খবর

বন্যাকান্দি পুরাতন পাড়া নির্মাণাধীন নতুন মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন মাওঃ রফিকুল ইসলাম খান

শেয়ার: https://www.timebulletin24.com/news/ybkaen

প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন বন্যাকান্দি পুরাতনপাড়া নির্মাণাধীন নতুন মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন ৬৫,সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাওঃ রফিকুল ইসলাম খান সাহেব। ১৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১.০০ টায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মসজিদ কমিটির সেক্রেটারি জনাব আব্দুস ছালাম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন জনাব মাওঃ রফিকুল ইসলাম খান সাহেব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা ও পঞ্চক্রোশী ইউনিয়নের নেতৃবৃন্দ। বন্যাকান্দি গ্রামবাসী ও মসজিদ কমিটির পক্ষে সেক্রেটারি জনাব আব্দুস ছালাম শেখ তার বক্তব্যের মধ্য দিয়ে এম,পির নিকট বন্যাকান্দি গ্রামের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জোর দাবী করেন এবং বর্তমান সরকার কর্তৃক অত্র মসজিদের নামে তিন লক্ষ টাকা বরাদ্দ দেওয়ায় এমপি মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন করে বন্যাকান্দি শীলবাড়ী হতে নতুন মসজিদের সামনে দিয়ে নদী পর্যন্ত রাস্তাটি পাকা করনের জোরালো দাবী পেশ করেন। এছাড়াও বন্যাকান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পাকা রাস্তা হতে কবরস্থান পর্যন্ত রাস্তা পাকা করনের আবেদন ও বন্যাকান্দি উত্তর পাড়া শেষ মাথা হতে নদীর ধার দিয়ে চরকালীগন্জ পর্যন্ত রাস্তা নির্মাণের জোর দাবী করেন। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের শ্বশান ঘাটের উন্নয়নের জন্য আবেদন করেন। মাওঃ রফিকুল ইসলাম খান সাহেব তাহার সমাপনী বক্তব্যে প্রতিটি দাবী পর্যায়ক্রমে পুরনের আশ্বাস দেন এবং সর্বপ্রথম শীলবাড়ী হতে নদী পর্যন্ত রাস্তাটি পাকা করনের ঘোষণা দেন।

পরে তিনি মসজিদের সেক্রেটারি আব্দুস ছালাম শেখ কে সঙ্গে নিয়ে মসজিদের ছাদে উঠে ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন