, ,

, ,

হোম খবর

কালুখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার: https://www.timebulletin24.com/news/jfobzq

প্রতীকি ছবি

নাজমুল হোসেন, রাজবাড়ী
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বিলনৌছি গ্রামে নিজ বসতঘর থেকে আরজিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে শয়নকক্ষের কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরজিনা খাতুন ওই গ্রামের সুলতান আলী বিশ্বাসের মেয়ে এবং আমিন শেখের স্ত্রী। তাদের সাত মাস বয়সী একটি ছেলেও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমাতে যান। ভোরে স্বামী আমিন শেখের ঘুম ভাঙলে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হলে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

PhotoCard Icon
Create PhotoCard
শেয়ার করুন