, ,

, ,

হোম খবর

পদ্মা নদীতে যৌথ অভিযান: ১ লাখ ৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

শেয়ার: https://www.timebulletin24.com/news/7lpn9l

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও দৌলতদিয়া নৌ পুলিশ।

২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আনোয়ারুল ইসলাম পাইলট মহোদয়ের নেতৃত্বে মৎস্য বিভাগ এবং দৌলতদিয়া নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পদ্মা নদী ও নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্ট থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৩৫টি অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত এই জালগুলোর সর্বমোট আনুমানিক বাজারমূল্য ১,০৫,০০০ (এক লাখ পাঁচ হাজার) টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো পদ্মা নদীর তীরে জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

মৎস্য সম্পদ ও জলজ প্রাণী সুরক্ষার্থে নৌ পুলিশ এবং মৎস্য দপ্তরের এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

PhotoCard Icon
Create PhotoCard
শেয়ার করুন