, ,

, ,

হোম খবর

গোয়ালন্দে আট জন বালিকা ফুটবলারকে বাইসাইকেল উপহার দিলেন ইউএনও সাথী দাস

শেয়ার: https://www.timebulletin24.com/news/bdm42l

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ


দূর-দূরান্ত থেকে নিয়মিত অনুশীলনে যাতায়াতের কষ্ট দূর করতে গোয়ালন্দ উপজেলার আটজন উদীয়মান বালিকা ফুটবলারকে নিজ উদ্যোগে আটটি নতুন বাইসাইকেল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেওয়া হয়।

খেলোয়াড় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির এই ক্ষুদে নারী ফুটবলারদের বাড়ি বিভিন্ন দূরবর্তী এলাকায় হওয়ায় নিয়মিত অনুশীলনে আসা-যাওয়া করা তাদের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। বিষয়টি উপলব্ধি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির অভিভাবকসুলভ ব্যক্তিত্ব সাথী দাস তাদের যাতায়াত সহজ করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে ক্ষুদে ফুটবলাররা জানায়, এই সাইকেল পাওয়ার ফলে এখন থেকে নিয়মিত ও সময়মতো অনুশীলনে যোগ দিতে পারব। যাতায়াতের দুর্ভোগ দূর হওয়ায় পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাওয়া এখন আরও সহজ হবে।

স্থানীয় সচেতন মহল ও ক্রীড়াপ্রেমীরা ইউএনও সাথী দাসের এমন যুগোপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, এই উপহার কেবল যাতায়াতের কষ্টই দূর করবে না, বরং গোয়ালন্দের নারী ফুটবলারদের সামনে এগিয়ে যাওয়ার সাহস, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেবে।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

PhotoCard Icon
Create PhotoCard
শেয়ার করুন