, ,

, ,

হোম খবর

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শেয়ার: https://www.timebulletin24.com/news/5xzb32

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আজ ০৫ আগস্ট ২০২৬, বুধবার রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ থেকে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজবাড়ী জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক জনাব আব্দুস সালাম মিয়া শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাঁদের মহান আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হুমায়ূন কবিরসহ জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের জন্য তাঁদের এই মহান অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন