, ,

, ,

হোম খবর

রাজবাড়ীতে ১৩০০ পিস ইয়াবাসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার: র‌্যাব-১০

শেয়ার: https://www.timebulletin24.com/news/ikeik7

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট এলাকা থেকে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যমানের ১৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৪০) নামের এক পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

০৬ আগস্ট ২০২৬ তারিখে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন ফেরীঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত আলামতসমূহ: ইয়াবা ট্যাবলেট: ১৩০০ পিস (আনুমানিক বাজার মূল্য ৩,৯০,০০০ টাকা)।
নগদ টাকা: ২,৫০০ টাকা। অন্যান্য: ১টি মোবাইল ফোন।

গ্রেফতারকৃত আসামি হলেন নাজমা বেগম (৪০) পিতা: আমির হোসেন, ইস্তানপুর ভাটাপাড়া, থানা: দর্শনা, জেলা: চুয়াডাঙ্গা।

গ্রেফতারকৃত নাজমা বেগম কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘ দিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১০ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন