, ,

, ,

হোম খবর

​গোয়ালন্দের পদ্মায় অভিযান: ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

শেয়ার: https://www.timebulletin24.com/news/2ckst9

নাজমুল হোসেন, রাজবাড়ী

গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর জাল জব্দ করা হয়। ​অভিযান পরিচালনাকালীন উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট সহ-কর্মচারীবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ​যৌথ এই অভিযানে নদী থেকে মোট ৪১টি অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করা হয়। ​উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার্থে এবং অবৈধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি: ০৯/আগস্ট /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন