, ,

, ,

হোম খবর

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

শেয়ার: https://www.timebulletin24.com/news/av6098

নাজমুল হোসেন, রাজবাড়ী


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী আজ বিকাল ৩টায় গুরুত্বপূর্ণ দৌলতদিয়া নৌবন্দর ও এর আনুষঙ্গিক কার্যক্রম পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি ঘাটের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং গোয়ালন্দের ওয়েটস্কেল পরিদর্শন করে পণবাহী যানবাহনের ওজন পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন।

এ সময় তিনি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখা, ঘাটে গাড়ির দীর্ঘ সারি কমানো এবং যাত্রীসাধারণের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। পাশাপাশি ওয়েটস্কেল পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. সালাউদ্দিন, পরিচালক (অর্থ) শেখ মো. নাসিমসহ সংস্থার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদল নেতা তোজাম্মেল হোসেন তোজাম এবং সাবেক জিএস আহমেদ হোসেন সাগর।
বন্দর সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, শীর্ষ এই কর্মকর্তার আকস্মিক এই পরিদর্শনের ফলে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপনায় আরও বেশি গতিশীলতা আসবে এবং সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রতিবেদন ও ছবি:
১৫/আগস্ট /২০২৬
নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন