, ,

, ,

হোম খবর

পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির একাংশ কর্তৃক বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন

শেয়ার: https://www.timebulletin24.com/news/i6cwnl


বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ, উল্লাপাড়া ।


সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি, ও সকল অংগ ও সহযোগী সংগঠন কর্তৃক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জম্মদিন পালন উপলক্ষে বন্যাকান্দি বাজারস্থ বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী আকন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন। ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব শাহজাহান আলী শেখের সভাপতিত্বে ও আব্দুস ছালাম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে আলোচনা ও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সকলের প্রিয়, ও নির্যাতিত নেতা জনাব হায়দার আলী আকন্দ, জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদ, উল্লাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি ও জেলা কমিটির সদস্য জনাব আব্দুস ছালাম শেখ, জাতীয়তাবাদী যুবদল পঞ্চক্রোশী ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব তাজমুল হাসান দুলাল প্রমূখ। বক্তারা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বন্যাকাম্দি আলীম মাদরাসার শিক্ষক মাওঃ নিজাম উদ্দীন ক্বারী সাহেব। আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন