, ,

, ,

হোম খবর

দৌলতদিয়ায় নারী ও শিশুদের সুরক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কর্মশালা

শেয়ার: https://www.timebulletin24.com/news/g9wc9a

নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত নারী ও শিশুদের সুরক্ষা, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, মানবপাচার প্রতিরোধ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়ে সচেতনতা বাড়াতে এক কমিউনিটি কর্মশালা ও সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পায়াকট বাংলাদেশ-এর প্রশিক্ষণ হলরুমে শাপলা মহিলা সংস্থার (এসএমএস) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের মনিটরিং অফিসার বিধান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান। প্রজন্ম সোপান প্রকল্পের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মো. খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়ালন্দঘাট থানার এসআই রাজিব সিকদার, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব মো. ইব্রাহিম হোসেন, পায়াকট বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল এবং গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ। সভায় দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, মানবপাচার প্রতিরোধ, এবং শিশুদের যৌন নিপীড়ন ও মাদক ব্যবসার ঝুঁকি থেকে সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, যৌনপল্লীর বাসিন্দারাও সমাজের অংশ। তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আয়োজকদের মতে, সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে এই জনগোষ্ঠীর নিরাপদ জীবন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

প্রতিবেদন ও ছবি: ১৮/আগস্ট /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন