
নাজমুল হোসেন, রাজবাড়ী
রাজবাড়ীর ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। জেলার চন্দনী চাঁদপুর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরুর মৃত্যু হয়েছে এবং অন্তত দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে চন্দনী চাঁদপুর সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আরিচাগামী গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আকস্মিক এই সংঘর্ষে গরুবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকে থাকা একটি মূল্যবান গরু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই কুষ্টিয়াগামী ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এ ধরনের বেপরোয়া গাড়ি চালানো এবং মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রতিবেদন ও ছবি:
১৮/আগস্ট /২০২৬
নাজমুল হোসেন, রাজবাড়ী