
বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের অন্তর্গত বন্যাকান্দি করতোয়া ফুলজোর নদীর পশ্চিম পাড়ের বালুর পয়েন্টের মালিকানা ও বালুবিক্রি কে কেন্দ্র করে পয়েন্টের মালিক শুকুর মাহমুদ ও নজরুল ইসলাম মন্ডলের গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত ১৬ আগষ্ট- ২০২৬ তারিখ বেলা ১১.০০ টার দিকে এই ঘটনা ঘটে । এ সময় শুকুর মাহমুদ গ্রুপের লোকজন তার আপন ভাতিজা নজরুল ও তার সহযোগী সবুজ ও গনেশ কে বন্যাকান্দি খেয়াঘাটে ব্যাপক মারধর করে নজরুল ও সবুজকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে বন্যাকান্দি গ্রামের কিছু নেতৃবৃন্দের সহযোগিতায় তাদেরকে বন্যাকান্দি মোল্লাপাড়া মোড় হতে ছেড়ে দেয়া হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায় দীর্ঘদিন হলো এই বালুর পয়েন্টের মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপক্ষের বালু ভাগাভাগি নিয়ে বেশ কয়েক দফা উল্লাপাড়া মডেল থানাতেও শালিশ হয়েছে। এদিকে খোজ নিয়ে জানা যায় পয়েন্টের মধ্যে যাদের জমিজমা রয়েছে অর্থাৎ যে সমস্ত লোকজনের জমি বাৎসরিক লিজ নিয়ে বালুর পয়েন্ট করা হয়েছে সেই সকল জমির মালিকেরা জমির ভাড়া সঠিকভাবে পাচ্ছে না। নিড়িহ জমির মালিকেরা তাদের পাওনা টাকার জন্য মালিকদের দ্বারে দ্বারে ঘুরেও তাদের পাওনা টাকা তুলতে পারছে না। এ ব্যপারে এলাকা বাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।