, ,

, ,

হোম খবর

বসুন্ধরা সবুজ সংঘ কর্তৃক বন্যাকান্দি এন,এম হাই স্কুলে গাছের চারা বিতরন

শেয়ার: https://www.timebulletin24.com/news/u3eqrs

উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।

ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সমন্বয়ে গঠিত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বসুন্ধরা সবুজ সংঘের উদ্যোগে বন্যাকান্দি এন,এম হাই স্কুলের ছাত্র ছাত্রীর মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরন করা হয়েছে। অদ্য ১৯ আগষ্ট –২০২৬ তারিখ সকাল ১১.০০ টার সময় অত্র স্কুল মাঠে এই আয়োজন করা হয়।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি শিশু একটি গাছ প্রকল্পের আওতায় বসুন্ধরা সবুজ সংঘ এই কর্মসূচির আয়োজন করেন। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর মাঝে গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা সুবর্না আক্তার সুমী। এছাড়াও উক্ত চারা বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব জুলফিকুর রেহমান, প্রধান শিক্ষক জনাবা শাহনাজ পারভীন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য, সাবেক কাষ্টম সুপারিন্টেন্ডেন্ট জনাব জয়নুল আবেদীন টুকু সাহেব,মিডিয়া পার্টনারের অন্যতম সদস্য সাংবাদিক আতাউর রহমান রাজু, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হায়দার আলী আকন্দ, উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব আজমল তালুকদার, উল্লাপাড়া উপজেলা তারেক জিয়া পরিষদের সিনিয়র সহ- সভাপতি ও জেলা কমিটির অন্যতম সদস্য আব্দুস ছালাম শেখ, পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও বন্যাকান্দি এন,এম হাই স্কুলের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জনাব তাজমুল হাসান দুলাল প্রমুখ। এ সময় এলাকার মুরুব্বি, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ।

উপস্থিত অতিথিদের জন্য চেয়ারম্যান পদ প্রার্থী জনাব হায়দার আলী আপ্যায়নের ব্যবস্থা করেন । বিশাল এক আনন্দঘন পরিবেশের মধ্যে ছাত্র ছাত্রীরা বিনামূল্যে গাছের চারা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন