, ,

, ,

হোম খবর

উল্লাপাড়ায় নার্চার হেল্থ সার্ভিসেস এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন।

শেয়ার: https://www.timebulletin24.com/news/b27w1t


সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অদ্য ২৩ আগষ্ট — ২০২৬ তারিখ সকাল ১১.০০ টায় বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্রে এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অসহায় সুবিধা বঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যন্ত গ্রাম গঞ্জের মানুষ তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে বহু দুরদুরান্তে যেতে হয়। গ্রামের অসহায় গরীব মানুষ গুলো পর্যাপ্ত অর্থ খরচ করে দুরে কোন প্রাইভেট কিম্বা সরকারি হাসপাতালে গিয়ে তাদের প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারে না, তাই তাদের প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্চার হেল্থ সার্ভিসেস ( এনএইচএস) এই কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। বন্যাকান্দি গ্রামের সুনামধন্য মুরুব্বি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্রে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। নার্চার হেল্থ সার্ভিসেস ( এনএইচএস) এর উল্লাপাড়ার ইউনিট ম্যানেজার, বিএনপি নেতা আব্দুস ছালাম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি কন্ট্রোলার প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন নার্চার হেল্থ সার্ভিসেস এর উপদেষ্টা ও আভিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার সামসুন্নাহার, নার্চার হেল্থ সার্ভিসেস এর পরিচালক ( প্রশাসন) জনাব কেকা অধিকারী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএইচএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও টাইম বুলেটিন ২৪ এর সম্পাদক কবি ওমর ফারুক, এনএইচএস এর রিজিওনাল কো- অর্ডিনেটর এ,কে আজাদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিউল মোমেন শফি, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সন্টু, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আঃ মালেক, সাবেক সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী আকন্দ,উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনিছুর রহমান লিটন, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতে ইসলাম এর সভাপতি জনাব আলহাজ উদ্দিন, সহ- সভাপতি বিশিষ্ট দন্ত চিকিৎসক জনাব ডাঃ গোলাম ছালেক, বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্রের পরিচালনা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জনাব রফিকুল ইসলাম, পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব তাজমুল হাসান দুলাল, পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর সভাপতি গোলাম ছালেক প্রমুখ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান টি সাধারণ জনতা, শিক্ষক, সমাজসেবক, চিকিৎসক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রানবন্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন