
নাজমুল হোসেন, রাজবাড়ী
গোয়ালন্দ প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সর্বজনীন দানবাক্স উদ্বোধন ও অসহায়দের মাঝে অনুদান এবং ফলমূল বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে (আইএফআইসি ব্যাংকের নিচতলা, পোধানী সুপার মার্কেটের সামনে) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একটি দানবাক্স স্থাপন করা হয়। সর্বজনীন দান বাক্সটি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহিরুল হক লাভলুর অর্থায়ন এবং গোয়ালন্দ প্রবাসী ফোরামের মাধ্যমে স্থাপিত হয়, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম তানসেন, আরিফা আক্তার (পারভিন),সাইফুল ইসলাম মিলন, ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন,উজ্জ্বল ব্যাপারি, বদিউল আলম (লিপ্টন), মাহমুদুল হাসান (মিলন) ও হাবিবুর রহমান (কষ্ট হাবিব) প্রমুখ। উদ্বোধন শেষে ৫ জন অসহায় ব্যক্তির মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। গোয়ালন্দ প্রাবাসী ফোরাম এর মূল পৃষ্ঠপোষক গাজী সাইফুল জার্মানি থেকে অনলাইনে যুক্ত ছিলেন, আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুদানপ্রাপ্তরা হলেন— গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কল্পনা চৌধুরী, উজানচর ১ নং ওয়ার্ডের মোছাঃ মালা বেগম, আমেনা বেগম, ময়না বেগম এবং আব্দুর রাজ্জাক বেপারী। সহায়তা পেয়ে অনুদানপ্রাপ্তরা প্রবাসী ভাই-বোনদের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান। অনুষ্ঠান শেষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের কল্যাণ, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিবেদন ও ছবি: ২২/আগস্ট /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী