, ,

, ,

হোম খবর

রাজবাড়ীতে বিপুল পরিমাণ স্কাফ ও ফেয়ারডিল সিরাপসহ র‍্যাব-১০ এর হাতে গ্রেপ্তার ৪

শেয়ার: https://www.timebulletin24.com/news/1muywg

নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় এক অভিযান চালিয়ে ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্যসহ চিহ্নিত মাদক কারবারি চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস দল। অভিযানকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে র‍্যাব: স্কাফ সিরাপ: ৯৯ বোতল (যার আনুমানিক বাজারমূল্য ২,৯৭,০০০ টাকা)। ফেয়ারডিল সিরাপ: ১৮৭ বোতল (যার আনুমানিক বাজারমূল্য ৫,৬১,০০০ টাকা)। অন্যান্য: মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—১. মোঃ মিলন হোসেন খান (৩৮) — পিতা: মৃত আবুল হোসেন, সাং- বেগমপুর, থানা- মহেষপুর, জেলা- ঝিনাইদহ। ২. মোঃ তরিকুল আহমেদ তারেক (৩৮) — পিতা: মৃত হায়দার আলী, সাং- একতারপুর, থানা- মহেষপুর, জেলা- ঝিনাইদহ। ৩. মোঃ শফিকুল ইসলাম (৪৮) — পিতা: মৃত আব্দুল মোতালেব, সাং- ভগবতী তলা, থানা- মহেষপুর, জেলা- ঝিনাইদহ। ৪. মোঃ জুবায়ের হোসেন জুয়েল (৩৫) — পিতা: মৃত দেলোয়ার হোসেন খান, থানা- আমতলী, জেলা- বরগুনা। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক এনে ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত মোঃ মিলন হোসেন খানের বিরুদ্ধে পূর্বে ১টি এবং মোঃ তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রতিবেদন ও ছবি: ২২/আগস্ট /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন