
পরিবেশ সুরক্ষার পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুভ উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ‘পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গতকাল (২৪ আগস্ট) বিকেলে উপজেলার জংগল ইউনিয়নের সমাধিনগর এলাকার রমেন্দ্র বিশ্বাসের বাড়ির আঙিনায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিতিবৃন্দ
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস) এবং উক্ত প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
: ড. মোঃ শহিদুল ইসলাম — উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ী
বিজয় কৃষ্ণ বিশ্বাস — সাবেক অতিরিক্ত পরিচালক, ডিএই
শারমিন সুলতানা — মনিটরিং অফিসার, ডিএই-ব্র্যাক ব্যাংক পার্টনারশিপ প্রকল্প
আশরাফুল আলম — ম্যানেজার, ব্র্যাক ব্যাংক
কল্লোল কুমার বসু — চেয়ারম্যান, জংগল ইউনিয়ন পরিষদ মোঃ ফিরোজ লস্কর — সভাপতি, জংগল ইউনিয়ন বিএনপি
শান্ত কুমার সিংহ — স্থানীয় বিএনপি নেতা
এছাড়া স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্র প্রসাদ বিশ্বাস ও ফজলে রাব্বিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির লক্ষ্য ও চারা বিতরণ
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন গালিব-এর সঞ্চালনায় এবং মোঃ ছমির শেখের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনা পর্ব শুরু হয়।
স্বাপোত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফলজ-বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আওতায় মোট ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আলোচনা সভা শেষে জংগল ইউনিয়নের শত শত নারী-পুরুষের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা তুলে দেন অতিথিরা। বক্তারা তাঁদের বক্তব্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সবাইকে অন্ততপক্ষে একটি করে বৃক্ষরোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান।
প্রতিবেদন ও ছবি:
২৪/আগস্ট /২০২৬
নাজমুল হোসেন, রাজবাড়ী