, ,

, ,

হোম খবর

গোয়ালন্দে নয়ন স্মৃতি সংঘের ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন ইফতে বাউ একাদশ

শেয়ার: https://www.timebulletin24.com/news/3g2kbi

বিশেষ প্রতিনিধি, গোয়ালন্দ:

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে নয়ন স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত ‘ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘নয়ন একাদশ’-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘ইফতে বাউ একাদশ’। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৪,০০০ টাকা প্রাইজমানি এবং রানার্স আপ দলকে ট্রফি ও ২,০০০ টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব মোঃ ফরিদ দেওয়ান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোঃ জাজিউর রহমান রাসেল। টুর্নামেন্টটি সার্বিক পরিচালনা ও শুভেচ্ছায় ছিলেন ইফতে, রাকিব, সিয়াম ও রাতুল।

টুর্নামেন্ট শেষে অতিথিরা যুবসমাজকে মাদক ও অলসতা থেকে দূরে রেখে খেলাধুলার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন