বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

সোনালী সন্ধ্যা

শেয়ার: https://www.timebulletin24.com/news/strsi2

সুমন আব্দুল্লাহ

এক রাজ্যের অভিমান ভর করে আছে মন মন্দিরে

নক্ষত্র বিহীন ভৈরব আন্দার আমায় টানে না

চাই জোনাকির অবিরত নিভে জ্বলে মায়াময় আবহ,

দিব্যি মনে পড়ে এইতো সেদিনের কথা

আমার সোনালী শৈশব কৈশর

কথা কয় গুনগুনিয়ে;

নক্ষত্রের মেলায় উল্কার ছুটে চলা!

চাঁদের বুড়ির সুতো!

ঘুড্ডিতে ঘুড্ডিতে স্বপ্ন কাটা!

ভরা শ্রাবণ মেঘের দিনে,

ফুটবলে মত্ত অদম্য ছেলেগুলি!

এই আমিইতো! আর আমার হারানো অতীত!

আমি আবারও আসিব বারবার আসিব

আমার ই সোনালী সন্ধ্যায়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন