বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

জল জোছনা

শেয়ার: https://www.timebulletin24.com/news/bb7rrs

মোঃ রফিকুল ইসলাম

জল জোছনা’য় স্বপ্ন ছোঁয়া
মাঘের পূর্ণিমাতে —
প্রেমিক যুগল ভালবাসার
শিশির ভেজা রাতে!

প্রেমের ভাষা হয় যে খাসা
উপচে সরোবরে–
পাশাপাশি ভালোবাসি
আদর মাখা স্বরে !

চোখের নেশায় মনের ভাষা
কলকল অনুভূতি
চাঁদনী রাতের ইশারাতে
মণি-মুক্তার জ্যোতি!

অপেক্ষা’তে উথলে ওঠে
উথাল পাথাল শ্বাসে —
নিশাচরে ডানা ঝাপটায়
আলিঙ্গনে ভাসে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন