বুধবার, দুপুর ১২:২৮, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৮, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম অপরাধ

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন

শেয়ার: https://www.timebulletin24.com/news/gl7bax

নাজির উদ্দিন

মোঃ সুজন আহমেদ স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যন নাজির উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই দিনটি আমাদের নতুন করে ভাবতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে। পুরাতন বছরের সব দুঃখ, গ্লানি, হতাশা ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছরের প্রতিটি দিন হোক সম্ভাবনাময়—এই কামনা করি। তিনি আরও বলেন, নববর্ষ আমাদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা নিয়ে আসে। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একসাথে একটি সুন্দর, উন্নত ও আধুনিক উল্লাপাড়া উপজেলাকে গড়ে তুলি। জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার অঙ্গীকার। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই—দুঃখে, কষ্টে, সুখে ও আনন্দে। আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সাফল্য। পরিশেষে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “নতুন সূর্যের আলোয় আলোকিত হোক আমাদের জীবন। ঘরে ঘরে বয়ে আসুক সুখের বার্তা, দূর হোক সকল অশান্তি ও অন্ধকার। বাংলা নববর্ষ হোক আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের অনুপ্রেরণা। এসময় তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং একটি বৈষম্যহীন, উন্নত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। শুভ নববর্ষ ১৪৩৩ এসো হে বৈশাখ, এসো এসো—নতুনের আহ্বানে জাগুক প্রাণ ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন