[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম অপরাধ

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে ফের খুন, বাড়ছে আতঙ্ক

শেয়ার: https://www.timebulletin24.com/news/ei6alu

রাজধানীর মোহাম্মদপুরে সহিংসতার ঘটনা থামছেই না। মাত্র চার দিনের ব্যবধানে আবারও এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা, যা এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের সাদেক খান এলাকার ইটাখোলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আসাদুল হক (২৮), যিনি ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগগামী সড়কের পাশে ইটাখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, নিহত আসাদুল বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা ছিলেন এবং মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, নিহত আসাদুলের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল একই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘এলেক্স ইমন’ নামে এক যুবক নিহত হন। পরপর দুই হত্যাকাণ্ডে মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বেড়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন