[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সাহিত্য

ক্ষরণ

শেয়ার: https://www.timebulletin24.com/news/nvtmgd

গার্গী

আয়নায় তাকালে দেখো এক যুদ্ধফেরত সৈনিক,

যার চোখে এখনো বারুদের গন্ধ লেগে—

মুখটা ভাঙা চাঁদের মতো।

তেষ্টার শুকনো নদী,

এক কাঁচের পুতুল—

দুই হাতে আগলে রাখি ভেঙে যাওয়ার ভয়ে।

জানো তো, প্রতিটা হারের গল্প—

কখনো ফুলের মতো, কখনো কাঁটার মতো।

রক্ত ঝরিয়েও দাঁড়িয়ে থাকব আমি—

একগুঁয়ে জেদে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন