[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সাহিত্য

কে তুমি ডাকিলে আমায়

শেয়ার: https://www.timebulletin24.com/news/876biy

রুমা চৌধুরী

কে তুমি ডাকিলে আমায় বলিলে তোমাকেই চাই।

এই অশ্বত্থ বটের ছায়ায় কেবল তোমাকেই খুঁজে পাই।

বহু পথ বহু কাল হয়েছে আমি জনমে জনমে।

যদি সত্যি ভালোবাসো বধূ!

নিমিষেই কাটানো যায় জীবন কাঁটাবনে কাটার আঘাত সয়ে।

কাহারো লাগিয়া অপরাজিতার মতো নিলাভ ব্যথিত দুচোখ তোমার।

আমিতো খুঁজেছি এ দু চোখ নক্ষত্রের আকাশ হতে কুয়াশার ডানায়।

কতদূর যাবে তুমি দিগন্তে তাকাও।

দেখো বাতাস হয়েছি আমি।

যদি সত্য ভালবাসো বধু।

তবে বলি শোনো!

তোমারে খুজেছি আমি নির্জনে জোনাকির রাতে মেঠো পথ থেকে গহীন বনে।

তোমারে খুজেছি আমি বিমর্ষ পাখির ডানায় সন্ধ্যা আধারে ডুমুরের ডালে।

তোমারে খুজেছি আমি বসন্তে হিজলের বনে।

যদি ভালোবাসো বধু তবে এসো মিশে যাই

সবুজের বুকে আঁকা অনাদি কালে মেঠো পথের ধুলায়। ৷

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন