[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম আন্তর্জাতিক

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

শেয়ার: https://www.timebulletin24.com/news/bk4kpx

দিনেশ ত্রিবেদী

ভারতের সাবেক রেলমন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি ঢাকায় বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতিমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই দিনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের অভিজ্ঞ রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই নেতা তৃণমূল কংগ্রেসের হয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে ওঠানামা দেখা যায়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা শীতল হয়। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার পথে এগোতে থাকে। এই প্রেক্ষাপটে ভারত সরকার একজন জ্যেষ্ঠ রাজনীতিককে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিল।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন