
মোঃ রফিকুল ইসলাম
প্রাণ উজাড় করে ভালবাস,
তাহলেই নির্জলা কষ্ট পাবে।
কষ্টের আগুনে তুমি নীল..!
কয়লা হলেও নিস্তার নেই,
পুড়তে হবে নিদারুণ নীলাভ শিহরণে!
কষ্টের অনুভূতি নিয়ে যায় বিশাল সমুদ্রে..আঁচড়ে পড়া ঢেউয়ের গর্জনে!
কষ্টগুলো বাদলা দিনের বৃষ্টি হোক,
লোনাজলে চপচপে গাল গড়িয়ে বয়ে যাক.
. কালবৈশাখী ঝড়ে তছনছ হোক তার আসমান জমিন অহংকার!
গাংশালিকের জটলায় পক্ষদ্বয়ের সালিশ।
খবরের সন্ধানে সুবিশাল জলরাশিতে ডানা মেলে চিল।
আমি শুধু এক ফালি ভবঘুরে,
ভালোবাসি আর কষ্ট পাই।
গহীন কষ্টের মাঝেও সুখ খুঁজি তোমার জন্য,
এই অবেলায়..!