বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

বুনে যায় জীবন,গল্প ঘুরে ঘুরে

শেয়ার: https://www.timebulletin24.com/news/zgy7vh

রুমা চৌধুরী

জীবনের কিছু কথা থেকে যায় অগোচরেই।

থেকে যায় জল নহরের

অতল পাথরের স্পর্শে স্পর্শে।

থেকে যায় নিজের হয়ে মনের গহীনে।

অপ্রকাশিত কাব্যগ্রন্থের মত প্রতিটি পাতায় পাতায়

বুনে যায় জীবন,

জীবনের নতুন গল্প।

নিশীথে তন্দ্রাহারা ক্ষীন আঁখি,

চেয়ে থাকে নক্ষত্রের অখণ্ড আকাশের দিকে।

তবুও ছুটে চলা জীবনের গল্প ঘুরে মরে

কিছু স্নেহ আর ভালবাসার অদৃশ্য বৃত্তে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন