শুক্রবার, রাত ১১:৩৩, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, রাত ১১:৩৩, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম মতামত

আপনজন

শেয়ার: https://www.timebulletin24.com/news/90sd2w

সমসুন নাহার

কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে থাকে নামের পাশে “আপনজন” লেখা থাকে, কিন্তু অনুভূতির ভেতরে তারা রেখে যায় অদৃশ্য ক্লান্তি। তাদের সঙ্গে কিছুক্ষণ কাটালেই মনে হয় মনটা ভারী হয়ে যাচ্ছে, অকারণে দুঃখ জমছে, না-পাওয়ার হিসাবগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। সব সম্পর্কই যে শান্তি দেবে, তা নয়। কিছু সম্পর্ক আমাদের ভেতরের আলোকে ম্লান করে দেয়। তাই নিজেকে প্রশ্ন করা খুব জরুরি“আমি কি এই সম্পর্কের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছি?” যদি উত্তরটা “হ্যাঁ” হয়, তাহলে একটু দূরত্ব রাখা স্বার্থপরতা নয়, এটা নিজের মানসিক সুস্থতার জন্যে খুব গুরুত্বপূর্ণ। সবাইকে কাছে রাখার নামই ভালো মানুষ হওয়া নয়, বরং যাদের উপস্থিতিতে নিজের ভেতরটা ভেঙে যায়,তাদের থেকে সম্মানজনক দূরত্ব রাখাটাই সচেতনতা। মনে রাখবেন শান্তি যেখানে নেই, সেখানে সম্পর্ক ধরে রাখার কোনো বাধ্যবাধকতা নেই। নিজেকে বাঁচিয়ে রাখুন, কারণ আপনি ভালো থাকলেই আপনার চারপাশটাও ভালো হয়ে উঠবে।

লেখক Youth Counselor & Social Welfare Organizer(ইউথ কাউন্সেলর এবং সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজার)

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন