[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সাহিত্য

অনেক স্বপ্ন ব্যয়ে তোমাকে পেয়েছি

শেয়ার: https://www.timebulletin24.com/news/9jjrqm

ওমর ফারুক

অনেক স্বপ্ন ব্যয়ে তোমাকে পেয়েছি

তবু কেন অশ্রু গড়ায় উল্টোদিকে

যার কান্নার সে কাঁদে না

ভাড়াটে কাঁদুনে এনে তোলে কান্নার রোল

বিবর্তিত প্রতিভা বুদ্ধির পণ্য হয়ে

হরেক মোড়কে দাম হাকায়

শিকড়ে হাহাকার

শিখরে চৌর্যবৃত্তির বৃষ্টি

বৃষ্টি নয়

বিজ্ঞাপনের মত ভ্রষ্টতা

হৃদয় নিঃশেষ হলে ভালোবাসার উর্বর পললভূমি তৈরি হয়

সেখানে ফলে প্রেমের স্বতন্ত্র ফল ফলাদি

বিবেক ফুরালে মগজ পচে দুর্গন্ধ ছড়ায়

অবশ্য দূর্গন্ধের কদর বিশ্বজোড়া

বিবেকের তাড়নায় পুড়ে পুড়ে মানুষ জাতীয় প্রাণী ধুকে ধুঁকে বিপ্লব বোনে মনে মনে

আর সলসল সভ্যতা গড়ে তোলে ইমারতের সভ্যতা

হত্যার সভ্যতা

আর গর্জে ওঠা বিপ্লব হাইজ্যাক হয়ে যায়

প্রহসন হয়ে ওঠে অনিবার্য

বিলুপ্তপ্রায় মানুষ অবাধ্য পরিবেশে ত্রস্ত

সে কি টিকবে নাকি ধীরে ধীরে ফুরিয়ে যাবে

অজাত কচুর বনে জাত কচু হার মানে সন্মানে

যখন সব থাকবে শুধু মানুষের অভাবে যেদিন কাঁদবে

একজন মানুষ দরকার একজন মানুষ

শুধুই একজন মানুষ দরকার

সেদিন আমিও তোমাদের কান্নার মিছিলে যোগ দিব

একজন মানুষের দাবীতে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন