[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম আন্তর্জাতিক

আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সামরিক সদস্য

শেয়ার: https://www.timebulletin24.com/news/qdd31e

ছবি – সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সামরিক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে জোরহাট বিমান বাহিনী ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চালু করে ভারতীয় বিমান বাহিনী।

ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

বাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সদস্যদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি জোরহাট বিমান বাহিনী স্টেশনের অভ্যন্তরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গেলে দ্রুত ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে ভারতীয় বিমান বাহিনী।

ঘটনার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জোরহাটে বিমান বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, এএন-৩২ একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান পরিবহন উড়োজাহাজ হিসেবে ব্যবহৃত হয়। সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী নির্মিত এ বিমানগুলো দুর্গম ও পার্বত্য এলাকায় পরিবহন এবং সরবরাহ কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে প্রায় ১০০টি এএন-৩২ বিমান রয়েছে।

এর আগে কয়েক মাস আগে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন। ওই বিমানটিও জোরহাট বিমান বাহিনী ঘাঁটি থেকে নিয়মিত উড্ডয়নে অংশ নিয়েছিল।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন